- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সূধী-শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ মার্চ শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া রুপশী বাংলাদেশ কনভেনশন চাইনিজ রেস্টুরেন্টে যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সংসদ প্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার। তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুখানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় আইনজীবী, ডাক্তার, ব্যাবসায়ী সহ সি বি এ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার কে সর্বাত্মক সহযোগিতার ঘোষনা দেওয়া হয় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের পক্ষ থেকে।
অসুস্থ সাংবাদিক সাজুর পাশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৬ মার্চ বৃহস্পতিবার বিকালে ব্রেইন স্টোক করা অসুস্থ সাংবাদিক আশিকুর রহমান সাজুর সুস্থতা চেয়ে দোয়া করলেন মহানগরী জামায়াতের প্রচারও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন।
দোয়া শেষে হাফেজ আবদুল মোমিন বলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার ভাই আশিকুর রহমান সাজুর পরিবারের খোঁজ খবর নিয়েছেন, সুস্থতা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই সাথে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, সাংবাদিক মশিউর রহমান।
উল্লেখ আশিকুর রহমান সাজু ফটো সাংবাদিক মশিউর রহমানের ছোট ভাই, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি।
তিনি গত ফেব্রুয়ারি মাসে ঘুমের মধ্যে ব্রেইন স্টোক করলে মস্তিষ্কের আঘাতে এক পা এক হাত অবশ বা অনূভুতিহীন হয়ে যায়। ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালের পরামর্শে বাসায় ফিজিওথেরাপি নিচ্ছেন।
যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে দেশে দারিদ্রতা বিমোচন করা সম্ভব - মুহাম্মদ আবদুল জব্বার
সমাজে যারা অন্যায় অবিচারে লিপ্ত থাকবে, মুখ বুজে মনে মনে সহ্য করার আর সময় নেই এখন তাদের হাত ও শক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে।
৫ মার্চ বুধবার শাহ ফতুল্লা কনভেনশন হলে দারিদ্র্যতা বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, তিনি বলেন সমাজ ও রাষ্ট্রে একমাত্র আল কুরআন'ই পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, আজ সমাজে যদি কুরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে দেশে গরিব লোক খুঁজে পাওয়া মুশকিল হতো, তাই আসুন কুরআন পড়ি কুরআন বুজি কুরআনের আলোকে জীবন গড়ি। যাকাত ভিত্তিক অর্থ ব্যাবস্থা চালু করি।
বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, ইসলমী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে যাকাতের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। ধনী ও দরিদ্রের মাঝে বিদ্যমান সকল বৈষম্য দূর হবে।
জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মজিবর রহমান মিয়াজী, জেলা অর্থ সম্পাদক মাওলানা আবদুুল মজিদ, জেলা ওলামা পরিষদের সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, ফতুল্লা দক্ষিন থানা আমীর মাওলানা নাছির উদ্দিন সরকার, পশ্চিম থানা আমীর নুরুল হক, উত্তর থানা আমীর আবুল কাসেম, থানার সকল সেক্রেটারি ও শতাধিক সুধী সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি আর্দশ রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে জামায়াত : মাওলানা মঈনুদ্দিন আহমাদ
বিশ্বগ্রন্থ একমাত্র আল কুরআন বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে পারে । সমাজে একদল ন্যায় নিষ্ঠাবান দক্ষ জনশক্তি তৈরি হলে সকল প্রকার অন্যায়কে মোকাবিলা করে দূর করা সম্ভব। মঙ্গলবার (৪ মার্চ) বাদ আসর সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলনে এসে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আর্দশ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যে সমাজে থাকবেনা কোন অন্যায়, দখলদারিত্ব ও চাদাঁবাজ।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,ও মহানগরী শূরা সদস্য মাওলানা সাহাবুদ্দিন।
সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলমের সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এনায়েতউল্লাহ, নায়েবে আমীর হুমায়ুন রফিক, মাওলানা সাইফুল ইসলাম, মাস্টার জহিরুল হক, আবদুুল বারী হেলাল প্রমূখ।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিনের উদ্যােগে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিনের উদ্যােগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ৩ মার্চ সোমবার দিনব্যাপী শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাছুম প্রশ্নত্তর বক্তব্যে বলেন, শিক্ষক ফেডারেশনকে শক্তিশালী করতে সকল প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক সমাজকে অর্গানাইজ করে নৈতিকতা সম্পন্ন মানুষরূপে গড়ে তুলার চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষক ফেডারেশনের ভালো ভালো কাজগুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত কমিটি করে ফেডারেশনের সকল পরিষদের আঞ্জাম দেয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিনের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদসৎ ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কেন্দ্রেীয় সভাপতি অধ্যপক ড. এম কোরবান আলী, ইসলামীক এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যপক এ বি এম ফজলুল করিম, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস প্রমূখ।
এসময় বক্তরা বলেন শিক্ষকদের কাজ ই'হচ্ছে ছাত্রদের নৈতিক ও চরিত্রবান রূপে গড়ে তোলা। প্রচলিত শিক্ষা নীতির পরিবর্তন করে ন্যায় ও আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক অধ্যপক শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে ও আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি
মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কাশিপুর এলাকায়
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অন্তর্গত সদর পশ্চিম থানার উদ্যোগে প্রায় তিনশত পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রীর প্যাকেট উপহার প্রদান করা হয়। কাশিপুর ৮ নং ওয়ার্ড এর গাংগুলি বাড়ি এলাকায় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ প্রোগাম অনুষ্ঠিত হয়
প্রোগামে প্রধান অতিথি হিসেবে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার এর উপস্থিতিতে থানা আমির এডভোকেট আক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: জাকির হোসাইন, ডা: নুরুল ইসলাম, বৃহত্তর দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন সহ জামায়াত নেতৃবৃন্দ।
বৈষম্য মুক্ত সমাজ গঠনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা অপরিহার্য- মাওলানা আবদুল হালিম
বৈষম্য মুক্ত সমাজ গঠনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা অপরিহার্য বলে অভিমত ব্যাক্ত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। নারায়ণগঞ্জ শহরের হীরা কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলে। পবিত্র কুরআনের দারস পেশ করেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ডক্টর শাজাহান মাদানি। তিনি বলেন যাকাত একটি ফরজ এবাদত যা আমাদের দেশে অনেকেই না বুজে গুরুত্ব কম দিয়ে থাকে। তাই কুরআনের আলোকে যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে, মহান আল্লাহর ঘোষণা হচ্ছে আমি যদি তাদের ক্ষমতা দেই তাহলে তারা সালাত প্রতিষ্ঠা করবে ও যাকাত রাষ্ট্রীয় ভাবে আদায় করবে। তিনি আরো বলেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খ্যাতেই যাকাত প্রদান করতে হবে।
যাকাত শীর্ষক আলোচনা সভার সভাপতি
মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ক্ষুধা- দারিদ্র্য মুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে রাষ্ট্রীয় ভাবে যাকাত ভিত্তিক চালু করতে হবে।
মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মোখলেসুর রহমান,
মাওলানা সাইফুূদ্দিন মনির, মো জাকির হোসাইন, মাওলানা শাহাবুদ্দিন, সাঈদ তালুকদার হাফেজ আবদুল মোমিন প্রমূখ।
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে হবে-মুহাম্মদ আবদুল জব্বার
অর্থবহ সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কাফরুলে জামায়াতের সেলাই মেশিন বিতরণ