- বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
- গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
- জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
অদ্য ৮ জুলাই ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে এক আন্তরিক 'প্রীতি সমাবেশ-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আব্দুল জব্বার বলেন, দেশের উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, একজন প্রকৌশলী শুধু অবকাঠামো নির্মাণই করেন না, বরং সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে জাতি গঠনের অন্যতম কারিগর হিসেবেও কাজ করেন। তিনি পেশাগত জীবনে ইসলামী মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির বিকাশ, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তিনি বলেন, দক্ষ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রীতি সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকার বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এছাড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসাইন, ও মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন! সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
সম্প্রতি তিনি বেলালের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত বেলালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে আব্দুল জব্বার বলেন, “মত-পথের ভিন্নতা থাকলেও মানবিকতা ও সহমর্মিতা সবার ঊর্ধ্বে। যারা দেশের সংকটময় সময়ে আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দও আহত বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আব্দুল জব্বারের এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
📢 গণমিছিল সফল করুন
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণমিছিলে আপনার উপস্থিতি একান্তভাবে কাম্য।
আসুন, ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে শামিল হই।
🗓️ তারিখ: ৪ জুলাই ২০২৬ (শনিবার)
🕠 সময়: বিকাল ৫:৩০টা
📍 স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার, নারায়ণগঞ্জ
আপনি, আপনার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের নিয়ে গণমিছিলে অংশগ্রহণ করুন এবং সফল করুন।
ঐক্যবদ্ধ জনতার শান্তিপূর্ণ উপস্থিতিই হবে আমাদের শক্তি।
আয়োজনে:
১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকল পরীক্ষার্থীর প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অন্তরের গভীর থেকে দোয়া।
প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন বাস্তবায়নের পথে আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করো। মনে রেখো, সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; সততা, নিষ্ঠা ও সঠিক প্রচেষ্টাও একজন মানুষের প্রকৃত অর্জন।
অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান—পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস ও প্রেরণা দিন। তাদের জন্য দোয়া করুন, যেন তারা সুস্থ, নিরাপদ পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।
মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন সকল পরীক্ষার্থীর মেধা, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করেন, তাদের সকল দুশ্চিন্তা দূর করে সহজ ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার তাওফীক দান করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথ সুগম করে দেন। আমীন।
সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। সফল হোক তোমাদের স্বপ্নযাত্রা।
মোঃ আবদুল জব্বার
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
ও
ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
🟢 জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের নাগরিকদের আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
🗓️ তারিখ: ০১ জুলাই ২০২৬ (বুধবার)
🕓 সময়: বিকাল ৪:০০টা
📍 স্থান: নারায়ণগঞ্জ প্রেসক্লাব
এই সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ২য় বার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আপনাদের সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে আরও অর্থবহ ও সফল করবে, ইনশাআল্লাহ।
আয়োজনে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
🔴 লাইভে যুক্ত থাকুন | সংবাদ সম্মেলন
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলন সরাসরি (LIVE) সম্প্রচার করা হবে।
🗓️ তারিখ: ০১ জুলাই ২০২৬
🕓 সময়: বিকাল ৪:০০টা
যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনটি দেখুন।
আপনাদের সবাইকে লাইভে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি।
📲 লাইভটি শেয়ার করুন, বন্ধুদের মেনশন করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।
জুলাইয়ের চেতনা ধারণ করি, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হই।
#জুলাই_গণঅভ্যুত্থান #সংবাদ_সম্মেলন #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #নারায়ণগঞ্জ_মহানগরী #জুলাই২০২৬ #Narayanganj
Abdul Zabbar
City Jamaat Narayanganj
Bangladesh Jamaat-e-Islami
Mainuddin Ahmad
মাওলানা আবদুল জব্বার মিডিয়া টিম
Jamaat Six Ward South, Narayanganj City
Dr. Shafiqur Rahman
Jamaat Adamjeenagar, Narayanganj City
Jamaat Narayanganj District
Jamaat Shiddirganj East
Jamaat Six Ward North, Narayanganj City
News Narayanganj city
ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
🚨 ব্রেকিং নিউজ |
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী 🚨
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক কর্মী সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সম্মেলনে তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য Abdul Zabbar মাওলানা মোঃ আবদুল জব্বার-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।
এ ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। কর্মী-সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা এই ঘোষণাকে স্বাগত জানান।
✌️ ইনশাআল্লাহ, সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে যাবে নারায়ণগঞ্জ।
#কর্মী_সম্মেলন২০২৬ #নারায়ণগঞ্জ_মহানগরী #ডাঃ_শফিকুর_রহমান #মাওলানা_আব্দুল_জব্বার #নারায়ণগঞ্জ_সিটি_কর্পোরেশন #MayorCandidate #BangladeshJamaatEIslami
১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
আগামী ১৯ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর নারায়ণগঞ্জ আগমন সফল করার লক্ষ্যে মহানগর যুব বিভাগের উদ্যোগে এক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন বলেন, আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ কর্মসূচিকে সফল করতে সকল পর্যায়ের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুব বিভাগের নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জামাল হোসাইন বলেন, ১৯ জুনের সমাবেশকে সফল করতে যুব বিভাগের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে সমাবেশের প্রচার-প্রচারণা, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ১৯ জুনের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
*সংশোধিত বিবৃতি .
*সংশোধিত বিবৃতি .....**
*১৯ জুন ২০২৬ কর্মী সম্মেলনের সময় পরিবর্তন- বিকাল ৩টার পরিবর্তে সকাল ৯টায় সম্মেলন অনুষ্ঠিত
হবে,ইনশাআল্লাহ!*
আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত সর্বস্তরের দ্বীনি আন্দোলনের ভাইয়েরা,
আগামী ১৯ জুন আমীরে জামায়াত নারায়ণগঞ্জ মহানগরীতে সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অনিবার্য কারণে সম্মেলনটি বিকাল ৩ টার পরিবর্তে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
যথাসময়ে সর্বস্তরের জনশক্তি, সহযোগী সদস্য ও সুধী-শুভাক্ষাংখীদের নিয়ে সম্মেলন স্থলে যথাসময়ের পূর্বেই সবাইকে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
মা'আসসালাম
মো: আবদুল জব্বার
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী
নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন
সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন, সকাল ৯টায় শুরু
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে সম্মেলনটি এখন সকাল ৯টায় শুরু হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সময় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে সকল দায়িত্বশীল, রুকন, কর্মী ও শুভানুধ্যায়ীদের নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯ জুন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। �