- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
নারয়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের উদ্যোগে বদর দিবস পালন
নারয়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের উদ্যোগে বদর দিবস পালিত হয়। নারায়ণগঞ্জ উত্তর থানার রোকনদের নিয়ে বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন থানা আমীর আবুল কালাম আজাদ। প্রধান মেহমান ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। থানা সেক্রেটারি আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি রুহুল আমিন এবং মাওলানা আব্দুল ওহাবসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে-মাওলানা মঈনুদ্দিন আহমদ
আল্লাহর ভয় ও ভালবাসা ই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে- মুহাম্মদ আবদুল জব্বার
রবিবার ১৬ মার্চ বিকেলে ফতুল্লা, দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন ”আল্লাহর ভয় ও ভালবাসা ই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে।” এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন “আমাদের সকলকেই একদিন পৃথিবীতে চলে যেতে হবে আর সেদিন পৃথিবীর সকল কাজের হিসেব প্রত্যেককেই আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর ভয় ও ভালোবাসা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সকল মন্দ কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। রমজানের রোজা - সিয়াম পালনের মাধ্যমে মানুষ আল্লাহ ভীতি অর্জন করতে পারে, মানুষের মধ্যে তাকওয়া অর্জন হয়, আর যাদের মধ্যে তাকওয়া আল্লাহভীতি থাকে তারা দুনিয়ার সকল মন্দ কাজ থেকে বিরিত থাকতে বাধ্য হয়। আমরা আশা করি এ রমজান আমাদেরকে তাকওয়াবান ও পরহেজগার গড়তে তুলতে সাহায্য করবে। আজকে সারা বিশ্বে যত পাপাচার-অনাচার, অত্যাচার, জুলুম আছে সকল কিছু অপসারণ হতে পারে যখন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় মানুষের মাঝে কাজ করবে এবং সে কখনো মন্দ কাজে লিপ্ত হতে পারে না। কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি রোকনুদ্দিন মাস্টার এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমির গাজী আবুল কাশেম প্রমুখ।
বর্তমান পেক্ষাপটে সাংগঠনিক পরিবেশ রক্ষায় আমাদের করণীয়: মুহাম্মদ আবদুল জব্বার
প্রকৃত মুমিন রাতের আধারে সিজদাহর মাধ্যমে তার রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে - আবদুল জব্বার
আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করেনা? বল যারা জানে এবং যারা জানেনা তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। ১৪ মার্চ শুক্রবার শহরের মাসদাইর এলাকায় দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদের সদস্য মোখলেসুর রহমান, মহানগরী মজলিসে সূরা সদস্য মোস্তফা কামাল, মজলিসে সূরা সদস্য ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।
জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন শাখার উদ্যোগে ১৪ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় বন্দর জনতা ক্লাব মাঠে রমজানের তাৎপর্যক শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন সভাপতি মোঃ আঃ করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, মাওঃ রেজাউল করিম, সামছুজ্জোহা , আঃ রহমান প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টানে স্বাগতম বক্তব্য রাখেন বন্দর ইউনিয়নের সহ-সভাপতি জনাব জানে আলম। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাজী জাহিদ, সেলিম উদ্দীন, মাইনদ্দীন, মাওঃ তাজুল ইসলাম , জাকির হোসেন ও আল- আমিন । প্রধান অতিথির বক্তব্যে মঈনুদ্দিন বলেন- আমরা এই বাংলাদেশে কোরআন,আইন চালু করতে চাই , কোরআনের আইন চালু হলে বাংলার মানুষ না খেয়ে মরবে না, কারন রিজিকের মালিক আল্লাহ তায়াল করে দেন। কোরআনের আইন চালু হলে কোন মা বোন ধর্ষিতা হবে না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এ দেশের প্রতিটি জায়গায় কোরআন এর আইন চালু করবো ইনশাল্লাহ।
বক্তাবলীর উন্নয়ন ও ইসলামী ঐক্যের আহ্বান জামায়াতের ইফতার মাহফিলে
লাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার অন্তর্গত ফতুল্লা পশ্চিম থানার বক্তাবলী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বক্তাবলীর একটি স্থানীয় মিলনায়তনে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, আব্দুল করিম খান, মোখেছুর রহমান ও থানা আমির মাওলানা নুরুল হক।
ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “বক্তাবলীর মানুষ শহরের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, যদি আমরা কখনো সুযোগ পাই, তাহলে শহরের সঙ্গে বক্তাবলীর উন্নয়ন সংযোগ স্থাপনের জন্য যা যা করা দরকার, তা করবো। নারায়ণগঞ্জকে একটি সুন্দর, আদর্শ নগরে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “কুরআনের শিক্ষাকে ধারণ করে আগামী দিনে সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” মাহে রমজানের শিক্ষা নিয়ে সবাইকে আত্মশুদ্ধি ও সামাজিক পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে বক্তারা সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী দেশ পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রমজীবী মানুষের মাঝে না:গঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণের ইফতার সামগ্রী উপহার
১ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে ইসলামী এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ নং পূর্ব ওয়ার্ড এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমাদ ও থানার সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুল জব্বার বলেন” বিগত আওয়ামী আওয়ামী আমলে এদেশের মানুষ ইফতার মাহফিল ও ঠিকমত করতে পারেন নি। ইফতার সামগ্রীও থানায় নিয়ে যাওয়া হতো। আলেম-ওলামা ও মাসজিদে হকের পক্ষে কথা বলতে পারতেন না।তাঁদের টুটি চেপে ধরে থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলায় আটক করা হতো। তবে ৫ আগস্টের গণবিপ্লবের পর আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত । এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামত কেড়ে ও নিতে পারেন “
সকল মুসলিমকে তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে: মুহাম্মদ জামাল হোসাইন
মাহে রমজান এসেছে কুরআনের সেই সুমহান বাণী নিয়ে যা মুসলমানদেরকে জীবন চলার পথে হেদায়েতের পথ দেখাবে। সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। আল্লাহ দ্রোহী সকল মতবাদের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেকে সর্বদা আল্লাহ এবং রাসূলের দেখানো পথে নিজের জীবনকে ধাবিত করতে হবে। ১৩ ই মার্চ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার, ১২ পূর্ব ওয়ার্ডের উদ্যোগে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইফতার পূর্ব সমাবেশে বক্তৃতায় মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন এইসব কথা বলেন।বিশেষ অতিথি ছিলেন জনাব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, আমীর নারায়ণগঞ্জ পূর্ব থানা ও মহানগর কর্মপরিষদ সদস্য। উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদ উদ্দিন আহমাদ, মহানগর কর্মপরিষদ সদস্য। ওয়ার্ড সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক জনাব মোঃ জাহাঙ্গীর কবির পোকন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ খালিদ সাইফুল্লাহ, মোঃ আবু হানিফ এবং আরো প্রমুখ।