- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ জেলা প্রজম্ম দলের আহবায়ক
সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিমের ) মায়ের মৃত্যুর শোক সমবেদনা জানাতে গতকাল ৯ মার্চ দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
দাদা সেলিমের মায়ের আত্মার মাগফেরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ
আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না- মুহাম্মদ আবদুুল জব্বার
নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের ৯ নং ওয়ার্ডের উদ্যােগে ৯ মার্চ রবিবার বিকালে তল্লা পোড়া মসজিদ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুুল জব্বার বলেন আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দেশে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। মানুষ তার মেধা যোগ্যতায় উচ্চ শিখরে উঠবে এটাই স্বাভাবিক এটাকে যারা কুলষিত করে অধিকার হরন করতে চায় তাদেরকে এবার সঠিক জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন বিগত আমলে ফ্যাসিস্টরা যা করেছে তাদেরকে যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে তাদের পরিণত ফ্যাসিস্টদের মতোই হবে। দেশের জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার আর সুযোগ নেই। এবার অন্যায়কারীদের শক্ত হাতে উচিত জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মো জাকির হোসাইন প্রমূখ।
৯ নং ওয়ার্ড সভাপতি মো ইব্রাহিম মিয়ার সন্ঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রহিম সহ থানার সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও জামায়াত নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ শহরের ৬৪ মিশনপাড়া এলাকার মশিউর রহমানের একমাত্র সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
৯ মার্চ রবিবার দুপুরে জামায়াতে নেতৃবৃন্দকে দেখে আবেগ আপ্লুত হয়ে পরেন মাহাবুবের পিতা মশিউর রহমান। তিনি বলেন জালিম সরকার আমার একমাত্র ছেলের দুইটি চোখ কেড়ে নিয়েছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। সরকারের জেলা প্রশাসক জেলা যদি আমার একমাত্র সন্তানের উন্নত চিকিৎসা সহযোগিতা করেন তাহলে ফিরে পেতে পারে চোখের আলো।
সদ্য বিয়ে করার ৭ মাসের মধ্যে দুই চোখ হারানো মাহাবুব সহ সকল শহীদদের জন্য জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ এর দোয়াও মোনাজাতে উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল
জব্বার, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলম প্রমূখ।
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিবির প্রত্যাশিত নেতৃত্ব তৈরীতে ভূমিকা রাখছে- মুহাম্মদ আবদুুল জব্বার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক দায়িত্বশীলদের নিয়ে ৮ মার্চ শনিবার বিকালে শহরের মিশনপাড়া এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন দেশ ও জাতির কল্যাণে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
নারায়ণগঞ্জ মহানগরীর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে ও সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: জাকির হোসাইন, হাফেজ আব্দুল মোমিন,
বিশিষ্ট আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন, গোলাম সাঈদ সারোয়ার, সাইফুূদ্দিন মনির প্রমূ
পতিত স্বৈরাচারী সরকারের আমলে পেশাজীবীরা ছিলো জিম্মি - মাওলানা মঈনুদ্দিন আহমদ
নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা পেশাজীবি ফোরামের উদ্যোগে ৮ মার্চ শনিবার বিকালে শহরের মর্গ্যান হাইস্কুল অডিটোরিয়ামে যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন দেশের মানুষ কিছুদিন আগেও ভাবেনি রোজা রেখে এভাবে উম্মুক্ত প্রোগ্রামে উপস্থিত হতে পারবে। কারন আপনারা জানেন স্বৈরাচারী সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষদের জিম্মি করে রেখেছিল। বরকতময় মাসে পেশাজীবীর উদ্যেশে বলেন এই মাসে এমন একটি রাত আছে যা হাজার রাতের চেয়ে উত্তম তাই মাহে রামাদানের পবিত্রতা রক্ষা করে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রাণপণ চেষ্টা থাকতে হবে।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুুল জব্বার।
নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের আমীর মাওলানা মাহাবুব রহমানের সভাপতিত্বে সারোয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুূদ্দিন মনির প্রমূখ
আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলেই এ দেশে শান্তি আনা সম্ভব: মুহাম্মদ জামাল হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার মিজমিজি ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে জনাব জামাল হোসাইন বলেন“আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলেই এ দেশে শান্তি আনা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে তাঁর বিধান বাস্তবায়নে ঝাপিয়ে পড়তে হবে।”
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত থানা আমীর জনাব মাহবুব আলম।ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জনাব মোঃ হাবিবুর রহমান, জহুর আলম মাস্টার, আজিজুর রহমান, আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন- আবদুল জব্বার
দক্ষ জাতি উন্নত শিখরে, যে জাতি যতবেশি প্রযুক্তিগত জ্ঞানে উন্নীত সে জাতি তত বেশী টেকসই উন্নয়নশীল।
শনিবার সকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া এক মিলনায়তনে জামায়াতের মহানগরী প্রচার ও আইটি বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি আরো বলেন সংবাদ এই নয় যে আপনি যা পেলেন যাচাই বাছাই ছাড়া প্রতিযোগিতা মূলক ছেড়ে দিলেন। এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে জাতির কল্যাণে আমাদের কাজ করতে হবে। এখন আর সত্য প্রকাশে ভয় পাবার সময় নেই, সময় এসেছে সত্য প্রকাশের।
মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না মহানগরী কর্মপরিষদের সদস্য মাওলানা শাহাবুদ্দিন
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মাইনউদ্দিন মিয়া, এন ডি এফ মহানগরী সভাপতি ডা: আলী আশরাফ খান, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আবদুল মোমিন,আইটি বিভাগের সদস্য মুস্তফা মঈনুল হক তারেক সহ প্রচার ও আইটি বিভাগের নেতৃবৃন্দ
অসুস্থ মুক্তিযোদ্ধার খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ
শনিবার ৮ মার্চ দুপুরে শহরের দেওভোগ নাগবাড়ী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মোহর আলী চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ এর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ, বর্তমান মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার।
বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর খোঁজ নিতে এসে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন দেশের সূর্য সন্তান মোহর আলী অত্যান্ত ভালো মানুষ, দেশের প্রয়োজনে জীবন বাজি রেখে প্রাণ পন লড়েছে, বাংলাদেশর স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা তার নেক হায়াত ও সুস্থতা কামনা করছি।
বীর মুক্তিযোদ্ধার সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ জামায়াত নেতৃবৃন্দ
কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে-মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা জামায়াতের উদ্যােগে ৭ মার্চ শুক্রবার বিকালে কাশিপুর ভোলাইল ঈদগাহ মাঠ এলাকায় পবিত্র মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে।
মাহে রামাদান বরকতময় মাসে কল্যাণময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন-না কোন ভালো কাজে অংশগ্রহণ করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো। এসময় তিনি আরো বলেন কেউ যদি সমাজে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা কাউকেই ছাড় দিবোনা। মুখ বন্ধ করে থাকার দিন শেষ , শক্ত হাতে প্রতিহত করবো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মাইনউদ্দিন মিয়া, মহানগরী কর্ম পরিষদের সদস্য ও মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন প্রমূখ।
সদর পশ্চিম থানা আমীর এড আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে -মাওলানা আবদুল জব্বার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যােগে ৭ মার্চ শুক্রবার দুপুরে ফতুল্লা লালপুর এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। তিনি আরো বলেন দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে আর কোন ধরনের গরীব থাকবেনা।
তাই আসুন কুরআনের আইন বাস্তবায়ন করতে সৎ যোগ্য ব্যক্তিকে সমাজ বিনির্মানের জন্য নির্বাচিত করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের মেম্বার মইনুদ্দিন, এলাকার বিশিষ্ট ডাক্তার ফজলুল হক মানিক, ফতুল্লা দক্ষিণ শ্রমিক কল্যাণ সভাপতি আজিজুদ্দিন বাবুল প্রমূখ।