- বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
- গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
- জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি - মাওলানা মঈনুদ্দিন আহমদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের উদ্যােগে ১২ মার্চ বুধবার বিকালে বন্দর ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ন হলো তাকওয়া অর্জন করা, যিনি আল্লাহকে বেশি ভয় পান আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন। এসময় তিনি আরো বলেন রমজান শুধু আমাদের জন্যই ফরজ হয়নি এটি আমাদের পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সি আবদুল্লাহ মুহাম্মদ ফাইসূল, বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতি মাওলানা আতিকুর রহমান।
বন্দর থানা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ ।