Image
১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার পূর্ব থানার ১৩ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ইবনে সাঈদের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। এছাড়া বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন পূর্ব থানার সাবেক আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরীদ উদ্দীন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও থানা সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইন, থানার বায়তুলমাল সম্পাদক আক্তার হোসাইন, থানার অফিস সম্পাদক শামসুল ইসলাম ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Image
আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি - মাওলানা মঈনুদ্দিন আহমদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা উত্তরের উদ্যােগে ১২ মার্চ বুধবার বিকালে বন্দর ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ন হলো তাকওয়া অর্জন করা, যিনি আল্লাহকে বেশি ভয় পান আল্লাহ তাকেই বেশি পছন্দ করেন। এসময় তিনি আরো বলেন রমজান শুধু আমাদের জন্যই ফরজ হয়নি এটি আমাদের পূর্ববর্তী লোকদের জন্যও ফরজ ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুন্সি আবদুল্লাহ মুহাম্মদ ফাইসূল,  বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতি  মাওলানা আতিকুর রহমান।

বন্দর থানা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের বন্দর উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড সভাপতি সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ ।


Image
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে তল্লা বড় মসজিদ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এসময় তিনি বলেন রমজান আমাদেরকে তাকওয়া মুখী করতে শেখান, তাই আসুন তাকওয়া অর্জনের মধ্যে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেকে প্রস্তুত করি। তাহলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। আর যারা সমাজে অন্যায় জুলুম করে অশান্তি সৃষ্টি করবে তাদেরকে ধরে আইনের হাতে তোলে দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তল্লা বড় জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক জাফরী,  উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম,

নারায়ণগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদের সদস্য ও ১১ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ১১ নং ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোহেল হোসেন, নাদিম হোসেন সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।


Image
জামায়াতে ইসলামী ১৫ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার ১৫ নং উত্তর ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা হাবীবুর রহমান। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, ১৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মান্নানী, শিল্পী মনিরুল আলম ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ্ব ।


Image
আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে :মুহাম্মাদ জামাল হোসাইন

যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা পরেনা তারা কাফের। কোরআন নাজিলের মাসে শুধু রোজা রাখলেই চলবে না বরং কোরআন দিয়ে কিভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষের শান্তি আসতে পারে না এজন্য সৎ দক্ষ এবং যোগ্য লোকে যারা নিজেকে কোরআনের রঙে রঙিন করেছে আগামী নির্বাচনে তাদেরকে নির্বাচিত করতে হবে।  তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে হিংসা হানাহানি বিবেধ থাকবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পূর্ব সাংগঠনিক  থানার নন্দীপাড়া ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন  এ কথা বলেন। ওয়ার্ড সভাপতি জনাব কবির হোসেনের সঞ্চালনায় থানা কর্ম পরিষদ সদস্য খলিলুর রহমান খানের সভাপতিিত্বে  অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শাহ আলম,জনাব মোঃ ইদ্রিস আলী, হাজী রুহুল আমিন, সহ স্থানীয় নেতৃবৃন্দ


Image
জামায়াতের পর্দানশীন নারী কর্মীদের ওপর হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -মোবারক হোসাইন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মহেশপুরে মহিলা জামায়াতের নারী কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার খোঁজ-খবর রাখছেন। তিনি এই ঘটনায় বিস্মিত ও স্তম্ভিত। তাঁর নির্দেশে ১১ মার্চ সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন মহেশপুরে গিয়ে মহিলা জামায়াত আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোবারক হোসাইন বলেন, “নারীদের মাথা ঢেকে রাখা ইসলামের একটি ফরয বিধান। বিএনপির সন্ত্রাসীরা ইসলামী শরীয়তের একটি মৌলিক ফরয বিধানকে ন্যক্কারজনকভাবে অবমাননা করেছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর এমন ইসলাম বিরোধী চক্রান্ত দেশবাসী কিছুতেই মেনে নিবে না। এই অবমাননাকর ঘটনায় সারাদেশের ইসলাম প্রিয় জনতা ফুঁসে উঠেছে। বিএনপির হাইকমান্ডকে এই ইসলাম বিরোধী ঘটনার যথাযথ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে দেশবাসী বিএনপিকে ইসলাম বিরোধী শক্তি হিসেবে গণ্য করবে।”

উল্লেখ্য, গত ৯ মার্চ রবিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে স্থানীয় নারীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা চলাকালে বিএনপির স্থানীয় সন্ত্রাসী আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামায়াতের মহিলা নেত্রী হাসিনা খাতুনসহ নিরীহ ১০/১২ মহিলাদের ওপর অতর্কিত হামলা করে বেধড়ক পেটাতে থাকে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বিএনপির সন্ত্রাসীরা জামায়াত নেত্রী হাসিনা খাতুনকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে লাঠি দিয়ে উপর্যুপরি নির্দয়ভাবে পেটাতে থাকে এবং গালে-মুখে প্রচণ্ড চড় মারতে থাকে। বিএনপির সন্ত্রাসী আল আমিন, সাহেব ও সোহেল হাসিনা খাতুনের মাথার ওড়না টান দিয়ে খুলে ফেলে এবং রাস্তার ওপর দাঁড় করিয়ে রেখে হেনস্থা করে।

মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য জনাব আলমঙ্গীর বিশ্বাস, জেলা আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মাদ আবু বকর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই। প্রতিবাদ সমাবেশে মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালিকা মাসুমা পারভীন, ঝিনাইদহ জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইয়াসমিন আরা, মহেশপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি রেহেনা বেগম, সহকারী সেক্রেটারি জোবাইদা খানম, জামায়াতের মহিলা নেত্রী হাসিনা বেগম, শাহানারা বেগম, আমিনা খাতুন প্রমুখ।

জনাব মোবারক হোসাইন প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সম্প্রতি মাগুরাসহ দেশের কতিপয় স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে নারীদের সুরক্ষার জন্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা দেখতি পাচ্ছি পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেফতার করতে গড়িমসি করছে। আপনাদের এই নিরব ভূমিকা দেশবাসী কিছুতেই বরদাশত করবে না। আমরা জানতে পেরেছি শেষ পর্যন্ত জনগণের প্রচণ্ড চাপে পুলিশ প্রশাসন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে। আমরা সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমি ঝিনাইদহে জামায়াতের নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”

প্রতিবাদ সমাবেশ শেষে জনাব মোবারক হোসাইন বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান।


Image
বিগত ৫৪ বছরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি - মাওলানা মঈনুদ্দিন আহমদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১২ নং ওয়ার্ডের মিশনপাড়া বাসীর সম্মানে ১১ মার্চ মঙ্গলবার বিকালে মহানগরী  জামায়াতে ইসলামীর উদ্যােগে রমজান ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ  বলেন চব্বিশের আন্দোলনের আগে এমন একটি মহতী অনুষ্ঠানে আসার জন্য আমরা কেউই সাহস পাইনি। স্বৈরাচারী সরকার সমাজের প্রতিটি মানুষকে কুক্ষিগত করে রেখেছিল। তিনি এসময় আরো বলেন একদল ন্যায়পরায়ন খোদাভীরুদের নিয়ে আপনাদের আন্তরিক সহযোগিতায় মিশনপাড়াবাসীর কল্যাণে কাজ করতে চাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত  ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার। এসময় তিনি বলেন গত ৫৪ বছরে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন ছিলাম না। যারাই ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই জনগনের সেবক না হয়ে শাসক এবং জালিম হিসাবে অবতীর্ন  হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা কেউই আজ নেই।

ইফতার মাহফিলে মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী সহিদ বাঙালী ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।


Image
জামায়াতে ইসলামী ১৩ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩ নং উত্তর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ইবনে সাঈদের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার কর্মপরিষদ সদস্য ও পূর্ব থানার সাবেক আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ফরীদ উদ্দীন আহমাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব থানার সেক্রেটারী হাফেজ মাওলানা কামরুল হোসাইন।

Image
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সম্পর্কে ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বীণা সিক্রির ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বীণা সিক্রি সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যেসব ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১০ মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:-

“ভারতের অবসরপ্রাপ্ত কূটনীতিক বীণা সিক্রি সম্প্রতি ইন্ডিয়া ফাউন্ডেশনে প্রকাশিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি যেসব মন্তব্য করেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার বক্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তার বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ।

তিনি ‘জামায়াতে ইসলামী আইএসআইর বাহক ছিল এবং দলটি (জামায়াত) পাকিস্তানের প্রভাবের মাধ্যম হিসেবে কাজ করছে’ মর্মে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। তার এ মন্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার হীনউদ্দেশ্যেই তিনি উপরে উল্লেখিত বিভ্রান্তির মন্তব্য করেছেন।

তিনি ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের সংবিধানকে সর্বোচ্চ দলিল হিসেবে স্বীকৃতি দেয় না এবং ইসলামী ছাত্রশিবির অস্ত্র লুট করেছিল ও এসব অস্ত্র এখনো ব্যক্তিগত হাতে রয়েছে’ মর্মে যেসব ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক মন্তব্য করেছেন তার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। তার ঐ ভিত্তিহীন মিথ্যা মন্তব্যের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭৯ সালে জন্মের পর থেকেই বাংলাদেশের সংবিধান মেনে এ দেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকপন্থায় রাজনীতি করছে। জামায়তের সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের সংবিধান মেনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এখনো জামায়াত দেশের সংবিধান মেনেই রাজনীতি করছে। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, বীণা সিক্রি ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্য করেছেন।

তার বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কোনো থানার অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করেনি। কাজেই তাদের হাতে অস্ত্র থাকার প্রশ্নই আসে না।

কোনো একটি দেশের রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের কার্যক্রম ও তৎপরতা সম্পর্কে ফ্যাসিবাদের দোসরদের মত একই ভাষায় কথ বলা এবং ভিত্তিহীন ও অসত্য মন্তব্য করা অপর একটি দেশের কোনো কূটনীতিকের সমীচীন নয় বলে আমরা মনে করি। আমি আশা করি ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন।”


Image
বন্দরে ওয়ামী মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি বারের ন্যায় গতকাল সোমবার (১০ মার্চ) ওয়ামী (ওয়ার্ল্ড এসেম্বলি ওফ মুসলিম ইয়ূথ) নারায়ণগঞ্জ কুশিয়ারা মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ বন্দর কুশিয়ারা বাইতুল আমান জামে মসজিদের ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ওয়ামী'র আহবায়ক এইচ এম নাসির উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন বন্দর থানার ওয়ামী আহবায়ক মাওলানা খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই মাসে কোরআন নাযিল হয়েছে।কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা চালাতে হবে।কোরআনের আলোকে ইহকাল ও পরকালে কামিয়াব হওয়া সম্ভব।  যারা কোরআনের আলোকে দেশ চালাবে, তাদেরকে ক্ষমতায় আনতে হবে।
উক্ত ওয়ামী মসজিদের ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন অত্র মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন
মাওলানা মুফতি রশিদ আহমদ সহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ