সর্বশেষ সংবাদ
- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

শ্রমজীবী মানুষের মাঝে না:গঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণের ইফতার সামগ্রী উপহার
Share:
পঠিত নিউজ:
৫৮১
বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান, শ্রমিকরা এখন থেকে আর কারো গোলামি করবেনা গোলামি করবে একমাত্র আল্লাহর। বন্ধু সাজার ভান করে কেউ যদি প্রভু সাজতে আসে আমরা সবাই তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। ১৪ মার্চ শুক্রবার সকালে চাষাঢ়া শ্রমিক কল্যাণের অফিসে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার কালে এসব কথা বলেন সংগঠনটির নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা মুহাম্মদ আবদুুল জব্বার। তিনি আরো বলেন অতিতে দেখেছি শ্রমিকের প্রাপ্য না দিয়ে বড় বড় কথা বলেছেন তারা আজ কোথায়? একটি কথা সবারই মনে রাখা দরকার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এসময় তিনি শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া বাস্তবায়নে পাশে থাকার আহবান জানান।
এসময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুুল মোমিনের সভাপতিত্বে উপহার প্রদান কালে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি সোলোয়মান মুহাম্মদ মুন্না, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, মহানগরী অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন, ট্রেড সম্পাদক এরশাদ শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দ।