- বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
- গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
- জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
.jpg)
মানব রচিত আইন না মেনে আল্লাহর আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে মানতে হবে- মাওলানা মাঈনুদ্দীন আহমাদ
বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে মার্চ মঙ্গলবার নাসিক ২৫ নং ওয়ার্ড দেউলী চৌড়াপাড়া মাদ্রাসা এলাকায় এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমদ।
এসময় তিনি বলেন সমাজে তখনই শান্তি ফিরে আসনে যখন দেশের অধিকাংশ মানুষ সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে সচেষ্ট থাকবে। পাশাপাশি মানব রচিত আইন না মেনে আল্লাহর আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে মানতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আবদুল মমিন, বন্দর উত্তর থানা আমীর মুফতি আতিকুর রহমান।
উক্ত ইফতার মাহফিলে ২৫ নং ওয়ার্ড ওলামা-মা মাসায়েক পরিষদের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ সঞ্চালনায় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি আতিকুর রহমান পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।