Image
সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে নিন্দা জ্ঞাপন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের

সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীতে নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২ এপ্রিল ২০২৫ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:

"ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ উদ্দীপনা ছিলো না। কিন্তু এবারের ঈদ সকলের মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানী আমলের মতো করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে।

কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসূল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।

আমরা সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই-
ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।

সম্প্রতি ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী। যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে, তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।" 


Image
বন্দর উপজেলার গণমানুষের সাথে নারায়ণগঞ্জ -৫ আসনের (সদর-বন্দর) জামায়াতের প্রার্থী মাওলানা মঈনুদ্দীন আহমাদের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের গণমানুষের নেতা মাওলানা মঈনুদ্দীন আহমাদ আজ নারায়ণগঞ্জ ৫ আসনের বন্দর উপজেলার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রায়ই দশটি স্পটে আজকের এই ব্যাপক দাওয়াতি গণ সংযোগ এবং এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
গণসংযোগে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস,নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরি, সেক্রেটারি কাজী রেদওয়ানুল হক মামুন। বন্দর উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম রাজা হুজুর, বিশিষ্ট ব্যাংকার মাওলানা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সালাম, মুছাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আজমাইন, বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।গণসংযোগে ব্যাপক স্থানীয় ময়মুরুব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Image
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত।
মহানগর আমীর মুহাম্মদ আবদুুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পক্ষ থেকে দেশে- বিদেশে যে যেখানে আছেন এবং নারায়ণগঞ্জবাসীকে ঈদ মুবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত আনন্দের। রহমত,বরকত ও মাগফিরাত এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই যার প্রধান উদ্দেশ্য।
বিশ্বের মুসলমানদের অন্যতম আনন্দ উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর। এই দিন সকল মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে শিখায়।
সংযমের ব্রত হয়ে ব্যক্তি তাকওয়া অর্জনের মাধ্যমে সোনার মানুষ তৈরী হওয়ার এক অনন্য সুযোগ তৈরী হয়।
নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগোষ্ঠীসহ নির্যাতিত মুসলমানদের সুখ,শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও নগরীর বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, নগরীর খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ গরীব মানুষের সাথে ঈদের আনন্দ ভাড়াভাগি করে নিতে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়ীয়ে দিতে হবে।
এসময় তারা দেশ- বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।


Image
জনাব আব্দুর রহিম এর মাতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক


নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের রুকন, সদর উত্তর সাংগঠনিক থানা সেক্রেটারি আব্দুর  রহিমের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এক শোকবার্তায় তারা বলেন আমাদের প্রিয় মাতা ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ মায়ের ভুল- ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করবেন সেই দোয়া করছি। সেই সাথে মরহুমার শোকাহত পরিবারকে সবর করার তাওফিক দান করুন। আমিন।


Image
জামায়াতে ইসলামী কল্যাণমূলক সমাজ বিনির্মানে কাজ করছে- মাওলানা মইনুদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর  মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলমুখী, ইনসাফ পূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। ইনসাফপূর্ণ সমাজে কোন মানুষ জুলুমের শিকার হবেনা,অধিকার  হারা হবেনা, সামাজিক ও রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এই জন্য ইনসাফপুর্ন ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সকলকে প্রচেষ্টা চালানোর জন্য তিনি আহবান জানান।

তিনি আজ ২৯ মার্চ শনিবার সকালে মহানগরীর সদর পশ্চিম থানার  দেওভোগ এলাকায় সর্বসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমির এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্তে এবং সেক্রেটারি জনাব সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ  মহানগরীর কর্মপরিষদের সদস্য মানব সম্পদ ও সাংস্কৃতিক বিভাগীয় দায়িত্বশীল জনাব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তবে জনাব মোঃ জাকির হোসেন বলেন যে, ইনসাফপুর্ন সমাজ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে কাউকে রাস্তায় এসে, লাইনে দাঁড়িয়ে কোন সহযোগিতা  গ্রহণ করতে হবে না। রাষ্ট্রীয় ও সামাজিক সকল প্রকার সুযোগ-সুবিধা তাদের ঘরে ঘরে  পৌছিয়ে দেওয়া হবে। আল্লাহর আইন ও সৎ  নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই কেবল সেটা সম্ভব।  জামায়াতে ইসলামী  আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি সকলকে  ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে  সহযোগিতা করার
আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি সাঈদুর রহমান, কর্মপরিষদ সদস্য আলামিন,সিরাজুল ইসলাম, আদুল করিম, কাশীপুর ইউনিয়ন সভাপতি অলিউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ


Image
যুবকদের শক্তি ঐক্যবদ্ধ হলে অপশক্তি পালিয়ে যায় - হাফেজ আব্দুল মোমিন

বৃহস্পতিবার (২৭) মার্চ কাশিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুবকদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মোমিন বলেন আল্লাহ প্রত্যেক মানুষের সকল কাজের হিসেব নিবেন। কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষ তার যৌবনকাল কোন কাজে ব্যায় করেছে তার হিসেব চাইবেন।
যুবকদের শক্তিকে ইসলামি সমাজ বিনির্মানে কাজে লাগাতে হবে। এ সময় তিনি জুলাই বিপ্লবকে স্মরণ করে দিয়ে বলেন  যুবকদের শক্তি ঐক্যবদ্ধ হলে সকল অপশক্তি পালিয়ে যায়।

কাশিপুর ইউনিয়ন সভাপতি  আশরাফুল  ইসলাম এর সভাপতিত্বে  সেক্রেটারি উসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা অর্থ সম্পাদক নাসির উদ্দিন খোকন, এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি আওলাদ হোসাইন, মামুন সরকার, শাহেদ প্রমুখ।


Image
জামায়াতের উদ্যোগে নাসিক ১৮ নং ওয়ার্ড কর্তৃক ঈদ সামগ্রী উপহার প্রদান

নারায়ণগঞ্জ সদর দক্ষিন থানার ১৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের বাপ্পি চত্বর এলাকায় দুইশত সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে, ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন মানব রচিত আইন দিয়ে সমাজে  কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। দেশের বৃহত্তর মানুষের কল্যাণে একদল ন্যায় পরায়ণ, সৎ, আল্লাহ ভীরু লোক প্রয়োজন। তাহলেই দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন।

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান  কালে সদর দক্ষিন থানা জামায়াতের আমীর খলিলুর রহমানের সভাপতিত্বে থানা কর্ম পরিষদ সদস্য
মনির হোসাইন মোল্লার সন্ঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি আলী আহমদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।


Image
মানব রচিত আইন না মেনে আল্লাহর আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে মানতে হবে- মাওলানা মাঈনুদ্দীন আহমাদ

বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যােগে  রমজানের তাৎপর্য  শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 ২৫ শে মার্চ মঙ্গলবার নাসিক ২৫ নং ওয়ার্ড দেউলী চৌড়াপাড়া মাদ্রাসা এলাকায় এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী  সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

এসময় তিনি বলেন সমাজে তখনই শান্তি ফিরে আসনে যখন দেশের অধিকাংশ মানুষ সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে সচেষ্ট থাকবে।  পাশাপাশি মানব রচিত আইন না মেনে আল্লাহর আইনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে মানতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ মহানগর কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি  হাফেজ আবদুল মমিন, বন্দর উত্তর থানা আমীর মুফতি আতিকুর রহমান।

উক্ত ইফতার মাহফিলে ২৫ নং ওয়ার্ড ওলামা-মা মাসায়েক পরিষদের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ সঞ্চালনায় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি আতিকুর রহমান পরে উপস্থিত  সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


Image
ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৬শে মার্চ বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন রোড ইসলামিক সোসাইটির ভবনে ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত মাদরাসার সাবেক প্রিন্সিপাল জয়নুল আবেদীন বলেন রমজান আমাদের জন্য যে বার্তা নিয়ে এসেছে আমরা তা কতটুক অর্জন করতে পারলাম নিজেকে নিজে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবো। আর যদি রমজানের সঠিক আমল করতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো অভাগা আর নেই। এসময় তিনি আরো বলেন স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ দিন যাবত কোন প্রোগ্রামে যেতে পারিনি। এই সোসাইটি ভবনেও আসতে পারিনি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল, সমাজ সেবক ইকবাল হোসেন শ্যামল, শহিদ বাঙালী প্রমূখ।

ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামিক সোসাইটি অফ এডুকেশন ট্রাস্টের পরিচালক প্রফেসর  ইকবাল হোসেন ভূঁইয়া, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফুটবল খেলোয়াড় পোকন হাজী, মডেল গ্রুপের ডেভলেপমেন্ট এজিএম মনির হোসেন, খবরের পাতা সম্পাদক এড. মাহাবুব রহমান মাসুম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Image
সিদ্ধিরগঞ্জ পশ্চিম জামায়াতের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতে ইসলামী'র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম। তার বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এর সুফল ভোগ করতে পারিনি। এর মূল কারন ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র গঠন এখনো হয়নি।বিগত আমল গুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এদেশের মানুষ কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা আশা করবো ন্যায় ও ইনসাফ পূর্ণ রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বাংলাদেশ আগামী দিনে সঠিক নেতৃত্বে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিনত হবে।
উক্ত আলোচনা সভায় সভাপতি সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার নায়েবে আমীর হুমায়ুন রফিক'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।উক্ত অনুষ্ঠানে হাবিবুর রহমান'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন এনায়েত উল্লাহ,মোস্তফা কামাল,জহুর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ