- বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
- গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
- জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকল পরীক্ষার্থীর প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অন্তরের গভীর থেকে দোয়া।
প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন বাস্তবায়নের পথে আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করো। মনে রেখো, সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; সততা, নিষ্ঠা ও সঠিক প্রচেষ্টাও একজন মানুষের প্রকৃত অর্জন।
অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান—পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস ও প্রেরণা দিন। তাদের জন্য দোয়া করুন, যেন তারা সুস্থ, নিরাপদ পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।
মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন সকল পরীক্ষার্থীর মেধা, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করেন, তাদের সকল দুশ্চিন্তা দূর করে সহজ ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার তাওফীক দান করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথ সুগম করে দেন। আমীন।
সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। সফল হোক তোমাদের স্বপ্নযাত্রা।
মোঃ আবদুল জব্বার
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
ও
ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী