- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মানুষের কল্যানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য- মাওলানা আবদুল জব্বার
আজ যারা নব্য সন্ত্রাস, চাঁদাবাজিতে বিগত স্বৈরাচারীদের ও ছাড়িয়ে যাচ্ছে তারাও এক সময় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেনা
নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত
৮ আগষ্ট শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা ১৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন চব্বিশের আন্দোলন এক বছর পার হলেও এর সুফল কিন্তু জনগণ এখনো পায়নি। যার জন্য কয়েক হাজার ছাত্র জনতা জীবন দিলো। সেই সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো চলছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এসময় তিনি ছাত্র জনতার উদ্যেশে আরো বলেন এবার দূর্নীতির বিরুদ্ধে একটি সংগ্রাম করতে হবে। আর তা হবে আগামী নির্বাচনে সৎ যোগ্য ন্যায়পরায়ন ব্যক্তিকে নির্বাচিত করার আহবান রইলো।
উঠান বৈঠক শেষে মাওলানা মাঈনুদ্দিন আহমাদ ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকার অলি গলিতে নির্বাচনী সালাম বিনিময় করেন। এবং গণসংযোগকালে এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এসময় থানা আমীর খলিলুর রহমান (টিটুর) সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আলী আহমাদ, ১৮ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন মোল্লা, ১৮ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি মাসুদুল ইসলাম সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
প্রত্যেকটি হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে- সাইফুল আলম খান মিলন
প্রত্যেকটি হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে
সাইফুল আলম খান মিলন
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত।
৫ আগষ্ট মঙ্গলবার বিকেল ৩ টায় মহানগর জামায়াতের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ শেষে চাষাড়া থেকে ডি আই টি মসজিদ পর্যন্ত গন মিছিল করেছে মহানগর জামায়াত ।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক সাইফুল আলম খান মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিচার না হলে আমরা শহীদি আত্মার প্রশ্নের কোন উত্তর দিতে পারবো না, যে সকল ভাইয়েরা তাদের হাত হারিয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে তাদের আজও পর্যন্ত সুষ্ঠ চিকিৎসা হয় নাই তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন যে গডফাদার হাসিনা আমাদেরই অর্থে কেনা অস্ত্র দিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, ফ্যাসিবাদের সকল রাস্তা বন্ধ করার জন্য যে জায়গা সংস্কার প্রয়োজন তা করতে হবে, কেননা সংস্কার ব্যতীত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে না। তিনি বলেন আজকে যারা সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচনে আসতে চায় তারা মূলত স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায়। আমরা দেখতে পাচ্ছি এখনো সারাদেশে চাঁদাবাজি চলছে, হত্যা চলছে, জুলুম চলছে, এগুলোর অবসান করতে হলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। লেভেল প্লেইন ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দল ও মতের নির্ভয়ে ভোট দান নিশ্চিত করতে হবে। ছাত্র জনতা আপাতত ক্ষান্ত হয়েছে জুলুম নির্যাতন চালু হলে তারা আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।
সমাবেশ ও গণ মিছিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, সভাপতির বক্তব্যে তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে সেদিন ছাত্র-জনতা নতুন এক বাংলাদেশের জন্য রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল সেই প্রত্যয় থেকে আমরা বলেছিলাম শামীম উসমান সহ সকল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। সংস্কার হতে হবে পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে যথাযথ আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। জামায়াত সর্বদা নির্বাচনমুখী দল সকল নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ ছিল। জামায়াত গণতন্ত্রকামি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সব সময় থেকেছে। তর ই ধারাবাহিকতায় জামাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মানুষের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের যে সকল ওসিরা জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে মামলা নিতে গরিমসি করেন মূলত তারা স্বৈরাচারের দোসর।
আবার যদি কোন স্বৈরাচার মাথাচাড়া দিতে চায় জামায়াতে ইসলামের প্রতিটি নেতাকর্মী তাদের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশ কে স্বৈরাচার মুক্ত করবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন সকল শহীদেরা দেশের সম্পদ তাদের সুষ্ঠ বিচার তাদের ন্যায্য অধিকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন
শহীদ সজলের গর্বিত পিতা হাসান মাহমুদ, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সরকারি সেক্রেটারি জামাল হোসেন এইচ এম নাসির উদ্দিন
মাওলানা সাইফুদ্দিন মনির, ডা. আলী আশরাফ খান,
হাফেজ আব্দুল মোমিন,
জাকির হোসাইন,
মহানগরী ছাত্রশিবির সেক্রেটারি অমিত হাসান, এডভোকেট মাঈনুদ্দিন মিয়া, হাবিবুর রহমান মল্লিক, মাওলানা নুরুল হক, মাওলানা নাসির উদ্দিন, মাহবুব আলম প্রমুখ।
জামায়াত জনগণের শাসক নয় সেবক হতে বদ্ধপরিকর -মাওলানা মঈনুদ্দিন আহমাদ
জামায়াত জনগণের শাসক নয় সেবক হতে বদ্ধপরিকর
মাওলানা মঈনুদ্দিন আহমাদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন , জামায়াত যদি দেশ সেবা করার সুযোগ পায় তবে জনগণের শাসক নয় সেবক হবে। চাঁদাবাজি থাকবে না , ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করা হবে , ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান করা হবে , জবাবদিহিতার চরম পরাকাষ্ঠা প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ইসলামের অনুশাসনের ভিত্তিতে দেশ পরিচালনায় বদ্ধপরিকর। আজ সন্ধ্যায় ১৫ নম্বর ওয়ার্ড এর গণসংযোগ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। থানা আমীর মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নাসির উদ্দিন , দক্ষিণ থানা আমীর রুহুল আমিন টিটু , মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফরিদুল ইসলাম। গণসংযোগ টি থানা পুকুরপাড় , নয়ামাটি , রিভারভিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে টানবাজার এলাকায় গিয়ে বেশ হয়।
জামায়াতের উদ্যােগে ২৭ জুলাই রবিবার বাদ এশা চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানা জামায়াতের উদ্যােগে ২৭ জুলাই রবিবার বাদ এশা চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।
সুধী অনুষ্ঠানে উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
ফতুল্লা কায়েমপুর বড় মসজিদ এলাকায় মুসুল্লিদের সাথে মতবিনিময় করেছেন
২৭ জুলাই শনিবার বাদ আসর ফতুল্লা কায়েমপুর বড় মসজিদ এলাকায় মুসুল্লিদের সাথে মতবিনিময় করেছেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে -মাওলানা মোঃ আবদুল জব্বার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে -মাওলানা মোঃ আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার বলেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা বোনদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। দেশের প্রায় ফিফটি পার্সেন্ট জনসংখ্যা মহিলা তা মহিলাদের যথাযথ ভূমিকার মাধ্যমে এদেশের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচিত হতে পারে । তাই সকল পরিবারের কাছে, সকল মহিলাদের নিকট দ্বীনের সঠিক দাওয়াত সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে। এজন্য নিজেদের আমল আখলাখ উন্নত করা এবং কুরআন, হাদিস এবং সমসাময়িক বিষয়ের সমৃদ্ধ জ্ঞানঅর্জন করতে হবে।
তিনি গতকাল ২৬ জুলাই শনিবার বিকেলে শহীদ তিতুমীর একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে এক জনশক্তি ও সূধী নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ উত্তর থানার মহিলা বিভাগীয় সেক্রেটারি রাবেয়া খাতুনের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি নাজনীন জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা বিভাগীয় সেক্রেটারী মুহতারামা ফাতেমা খাতুন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর জনাব আবুল কালাম আজাদ, মহানগর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি নাসরিন জাহান,মহানগর কর্মপরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীল রাবেয়া আক্তার, থানার সহকারি সেক্রেটারি ডালিয়া আক্তার, থানা কর্মপরিষদ সদস্য রহিমা খাতুন, হাসিনা আজিজ, মাহমুদা আক্তার, শামীমা আক্তার মুন্নি প্রমুখ দায়িত্ব শিলা।
কায়েমপুর এলাকায় গণসংযোগে জামায়াতের মহানগর আমীর মাওলানা মো: আব্দুল জব্বার
২৬ জুলাই শনিবার বাদ আসর ফতুল্লা কায়েমপুর এলাকায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে এলাকাবাসীর ব্যবহার উপযোগী করে দেওয়ার আশ্বস্ত করেন নারায়ণগঞ্জ ০৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের মহাহনগরী আমীর মাওলানা মো : আবদুল জব্বার। তিনি আজ ০৪ আসনের কায়েমপুর এলাকায় গণসংযোগ চলাকালে এ কথা বলেন , তিনি সকল কে সাথে নিয়ে পরিত্যাক্ত পুকুরটি ব্যবহার উপযোগী করবেন বলে আশা প্রকাশ করেন এছাড়া প্রধান অতিথি বলেন , ইসলামের হুকুমাত প্রতিষ্ঠা হলে নারীরা উপেক্ষিত নয় সবচেয়ে নিরাপদ বোধ করবেন। থানা আমীর আবুলকালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া থানা সেক্রেটারি আব্দুর রহিম , জামায়াত নেতা জসিম , রবিউল ও তরিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর্দশ শিক্ষক ফেডারেশন'র উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আর্দশ শিক্ষক ফেডারেশন'র উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যােগে ২৬ জুলাই শনিবার সকালে মিশনপাড়া আন-নূর মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আর্দশ শিক্ষক ফেডারেশন'র উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যােগে ২৬ জুলাই শনিবার সকালে মিশনপাড়া আন-নূর মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশের আর্দশ শিক্ষক'রা এগিয়ে আসলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন পাচঁ আগষ্টের পর আমরা যেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, তেমনটি কিন্ত দেখতে পাচ্ছি না। এর কারন কিছু চান্দাবাজ, ধান্দাবাজ এখনো স্বৈরাচারী কায়দায় লুটতরাজে ব্যস্ত আছেন।
এসময় আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা: আলী আশরাফ খান প্রমূখ।