Image
জান মালের কুরবানি ও খালেছ আমলের মাধ্যমেই রুকনদের আল্লাহর প্রিয় হতে হবে- মাওলানা মোঃ আবদুল জব্বার

জান মালের কুরবানি ও খালেছ আমলের মাধ্যমেই রুকনদের আল্লাহর প্রিয় হতে হবে- মাওলানা মোঃ আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার বলেছেন যে, দ্বীনের বিজয়ের জন্য আগে জান মালের কুরবানি ও খালেছ নিয়ে উন্নত আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের প্রচেষ্টায় বরকত হবে না। তিনি বলেন যে, আমরা অফিসের জন্য,ব্যবসার উন্নয়নের জন্য ও চাকরির সফলতার জন্য যতটা পেরেশানি থাকি আল্লাহর প্রিয় হওয়ার ততটা পেরেশানি অনুভব করছি না। তাই আজ থেকে দ্বীন কায়েমের কাজের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলতে পেরেশানি নিয়ে কাজ করতে হবে।
তিনি আজ ২৫ জুলাই শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর পূর্ব সাংগঠনিক থানার রুকন শিক্ষা শিবিরে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য জনাব মোঃ জাকির হোসেন , মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ ও থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ।


Image
নাসিক ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় মত বিনিময় সভা

নাসিক ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় মত বিনিময় সভা


Image
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত।


বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সাবেক আমীর , নারায়ণগঞ্জ ০৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ ! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন , শিক্ষা শিবির এ সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা হাবিবুর রহমান।  এছাড়া থানার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


Image
ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানার উদ্যোগে কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীলদের মধ্যে সুসমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে। একমাত্র ইসলামী আন্দোলনই পারে দেশের সার্বিক পরিবর্তন আনতে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।


ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সভাপতিত্বে প্রগ্রামে আরও উপস্তিত ছিলেন জেলা শুরা সদস্য ও ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক নোমানী, নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও থানা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ এমরান, পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


Image
জনতার মুখোমুখি নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার

জনতার মুখোমুখি আবদুল জব্বার
সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উঠান বৈঠকে সাধারণ মানুষের মুখোমুখি নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জামায়াত মহানগরী আমীর জনাব আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জনাব আবদুল জব্বার। তিনি বলেন, জামায়াত প্রার্থী বিজয়ী হলে বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আল্লাহর রহমতের বৃষ্টি যেমনি ভাবে সবার উপরে সমান বর্ষিত হয় তেমনিভাবে অমুসলিম ভাই-বোনরা ও সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা সবাই মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই। থানা আমীর আলহাজ্ব কফিল আহমদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে কথা বলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উঠান বৈঠকে সাধারণ মানুষের মুখোমুখি নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জামায়াত মহানগরী আমীর জনাব আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত ওঠান বৈঠকে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী জনাব আবদুল জব্বার।

তিনি বলেন, জামায়াত প্রার্থী বিজয়ী হলে বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আল্লাহর রহমতের বৃষ্টি যেমনি ভাবে সবার উপরে সমান বর্ষিত হয় তেমনিভাবে অমুসলিম ভাই-বোনরা ও সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা সবাই মিলে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই। থানা আমীর আলহাজ কফিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ জামাল হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম রনি, ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হাই প্রমূখ।


Image
উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠান

উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে র আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নমিনী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।


Image
ন্যায় ও ইনসাফ গঠনে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম - মাওলানা মঈনুদ্দিন আহমাদ

ন্যায় ও ইনসাফ গঠনে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম - মাওলানা মঈনুদ্দিন আহমাদ

স্টাফ রিপোর্টারঃ বন্দরে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকালে মদনপুর চাইনিজ রেষ্টুরেন্টে বন্দর মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বলেন ন্যায় ও ইনসাফ গঠনে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য অপরিসীমা তাই আলেমদের এগিয়ে আসতে হবে সবার আগে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

এসময় মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাজী মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর।
উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুর রহামান সহ স্থানীয় আলেম ওলামা গন।


Image
মসজিদ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অন্যতম সদস্য নারায়ণগঞ্জ সদর বন্দর আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব মাওলানা মঈনুদ্দিন আহমাদ

মসজিদ উদ্বোধন*

আজ ২০ জুন ২০২৫ নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নে পতাকাটা গ্রামে একটি মসজিদ উদ্বোধন করা হয়। মসজিদ উদ্বোধন করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসেস অন্যতম সদস্য নারায়ণগঞ্জ সদর বন্দর আসনের সম্মানিত প্রার্থী জনাব মাওলানা মঈনুদ্দিন আহমাদ

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, বন্দর উত্তরের সম্মানিত আমির মুফতি আতিকুর রহমান, বন্দর উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম সহ অসংখ্য জামায়াত নেতৃবৃন্দ।


Image
১৯ জুলাই এর জাতীয় সমাবেশ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের পক্ষ থেকে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড নিজ দায়িত্বে শহরকে ক্লিন ও গ্রীন করতে অপসারণ কার্যক্রম

১৯ জুলাই এর জাতীয় সমাবেশ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের পক্ষ থেকে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড নিজ দায়িত্বে আজ ২০ জুলাই দুপুরে জামায়াতের কর্মীরা খুলে নিয়ে যাচ্ছে।
১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে।সেই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী বিভিন্ন অলিতে গলিতে, শহরের রাস্তাঘাটে পোস্টার- ফেস্টুন, ব্যানার ইত্যাদির মাধ্যমে এমনকি মাইকিং করেও শহরে সমাবেশের প্রচার-প্রচারণা চালানো হয়, থানায় থানায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সর্বশেষ শুক্রবার মহানগরীতে বিশাল আকারে শোডাউন করা হয়। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আজ বেলা বারোটার দিকে শহরের যে সমস্ত জায়গা গুলোতে বিলবোর্ড, ফেস্টুন- ব্যানার লাগানো ছিল, তা দলীয় নেতাকর্মীদের স্ব-শরীরে উপস্থিতিতে সরিয়ে ফেলতে দেখা যায়। বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাড়া, চিটাগাং রোড হাইওয়ে রাস্তা, চাষাড়া প্রবেশের রাস্তা এ সকল রাস্তা গুলোতে দেখা যায় জামায়াতের নেতাকর্মীরা নিজ হাতে ফ্যাস্টুন গুলো সরিয়ে দিচ্ছে।


Image
জামায়াতের জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগদান

জামায়াতের জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগদান
ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন নিয়ে সমাবেশে যোগদান।
উক্ত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর বলেন ৭ দফা দাবি নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে আমরা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত লক্ষাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আজকের ই জাতীয় সমাবেশ থেকে সিদ্ধান্ত হবে অচিরেই দেশে গুম খুন হত্যার বিচার হবে, পাশাপাশি লেভেল ফিল্ডং নির্বাচন নিশ্চিত হবে, ৭ দফা সহ আর কোন দখলবাজ, চাঁদাবাজ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে ও সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হলে আর নতুন কোন স্বৈরাচারী জুলুম করতে পারবেনা। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসমুদ্রের এই সমাবেশ ইতিহাস হয়ে থাকবে।

লক্ষাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, হাফেজ আব্দুল মোমিন, হাবিবুর রহমান মল্লিক, মহানগরী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল সহ মহানগরীর সকল থানা আমীর ও সেক্রেটারি বৃন্দ।