সর্বশেষ সংবাদ
- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
Share:
পঠিত নিউজ:
৩৬১
জনগন জামায়াত কে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে- আবদুল জব্বার
মঙ্গলবার সন্ধায় জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরী কার্যালয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচনী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন জামায়াত ইতোমধ্যে এদেশের মানুষের মনের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। মানুষ বিশ্বাস করে জামায়াত ক্ষমতায় এলে দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে। তাই আগামীতে জামায়াত কে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনী ৪ আসনের কমিটি সহকারী সদস্য সচিব ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এর সঞ্চালনায় উক্ত প্রোগামে আরো উপস্থিত ছিলেন ৪ ও ৫ নির্বাচনী কমিটির পরিচালক ও মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা বশিরুল হক ভূঁইয়া, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন ও নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের সকল থানা আমির, সেক্রেটারি বৃন্দ।