- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
.jpg)
অসুস্থ সাংবাদিক সাজুর পাশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৬ মার্চ বৃহস্পতিবার বিকালে ব্রেইন স্টোক করা অসুস্থ সাংবাদিক আশিকুর রহমান সাজুর সুস্থতা চেয়ে দোয়া করলেন মহানগরী জামায়াতের প্রচারও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন।
দোয়া শেষে হাফেজ আবদুল মোমিন বলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার ভাই আশিকুর রহমান সাজুর পরিবারের খোঁজ খবর নিয়েছেন, সুস্থতা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই সাথে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, সাংবাদিক মশিউর রহমান।
উল্লেখ আশিকুর রহমান সাজু ফটো সাংবাদিক মশিউর রহমানের ছোট ভাই, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি।
তিনি গত ফেব্রুয়ারি মাসে ঘুমের মধ্যে ব্রেইন স্টোক করলে মস্তিষ্কের আঘাতে এক পা এক হাত অবশ বা অনূভুতিহীন হয়ে যায়। ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালের পরামর্শে বাসায় ফিজিওথেরাপি নিচ্ছেন।