সর্বশেষ সংবাদ
- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মানুষের কল্যানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য- মাওলানা আবদুল জব্বার
Share:
পঠিত নিউজ:
৩৪১
১১ আগষ্ট সোমবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ শিমরাইল নয়াআটি এলাকায় অবস্থিত মুইদ ফাউন্ডেশন-এর ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ- ০৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি ফাউন্ডেশনের শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতির জন্য দোয়া করেন। তিনি আরো বলেন “মানবকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মুঈদ ফাউন্ডেশন এই অঞ্চলে শিক্ষা, সেবা ও উন্নয়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোঃ কামাল হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের অন্যান্য পরিচালক, কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।