সর্বশেষ সংবাদ
- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ফতুল্লাতে জলাবদ্ধতা নিরসনে মহানগরী জামায়াতের উদ্যোগ
Share:
পঠিত নিউজ:
৪০৩
শিল্প নগরী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইউনিয়ন সমূহের জলাবদ্ধতা সমস্যা দ্রুত নিরসন কল্পে সুনির্দৃষ্ট ভাবে সমস্যা ও সমাধানের বিষয়ে ৪ জুন সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়নর ফোরামের চেয়ারম্যান মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি সুনির্দিষ্ট সমস্যা ও সমাধানের বিষয় গুলো উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখতি, তথ্য ও ভিডিওর মাধ্যমে তুলে ধরেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ণ ফোরামের সদস্য সচিব ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাইদ মুন্না, ফোরামের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশান নারায়ণগঞ্জ মহানগরী সদস্য হাফেজ আবদুল মুমিন, অধ্যক্ষ হুমায়ূন কবির, ফোরামের সদস্য মাওলানা নাসির উদ্দিন, নূরুল হুদা প্রমূখ নেতৃবৃন্দ।