- দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
- ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে পুলিশ কর্তৃক পরিচালিত হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ
- 🐄🌙 পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারের আহ্বান 🌙🐄
- বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

একটি আর্দশ রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে জামায়াত : মাওলানা মঈনুদ্দিন আহমাদ
বিশ্বগ্রন্থ একমাত্র আল কুরআন বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে পারে । সমাজে একদল ন্যায় নিষ্ঠাবান দক্ষ জনশক্তি তৈরি হলে সকল প্রকার অন্যায়কে মোকাবিলা করে দূর করা সম্ভব। মঙ্গলবার (৪ মার্চ) বাদ আসর সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে এক সদস্য (রুকন) সম্মেলনে এসে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আর্দশ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যে সমাজে থাকবেনা কোন অন্যায়, দখলদারিত্ব ও চাদাঁবাজ।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,ও মহানগরী শূরা সদস্য মাওলানা সাহাবুদ্দিন।
সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলমের সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এনায়েতউল্লাহ, নায়েবে আমীর হুমায়ুন রফিক, মাওলানা সাইফুল ইসলাম, মাস্টার জহিরুল হক, আবদুুল বারী হেলাল প্রমূখ।