- বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার
- গণমিছিল সফল এর আহবান ১১ দলীয় ঐক্য র
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া
- জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

বন্দর ২০ নং ওয়ার্ডে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদে গণসংযোগ।
সোমবার (১১ আগষ্ট) বিকালে
উক্ত গণসংযোগ বন্দর থানার মাহমুদ নগর, বেপারী পাড়া,দড়ি সোনাকান্দা, ফরাজিকান্দা,তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন, মদনগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে দড়ি সোনাকান্দা এসে শেষ হয়।
দড়ি সোনাকান্দা বাইতুস সালাত জামে মসজিদে বাদ আসর সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ কোরআনের আয়াত থেকে বলেন, যেদেশে কোরআনের আইন চালু নাই, তোমরা সেই দেশে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করো।
এসময় তিনি আরো বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে কোরআনের আইন চালু করতে চায়। এই আইন চালু হলে বাংলাদেশে কেউ চাঁদাবাজি করবে না, জুলুম করবেনা, অন্যায় করবে না, রাহাজানি করবেনা। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আইন চালু করার তৌফিক দান করুন।
উক্ত গণসংযোগ বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জাফরী,সেক্রেটারি কাজী মামুনের নেতৃত্বে উক্ত থানার শতাধিক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন