সর্বশেষ সংবাদ
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশ
- জুলাই শহীদের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে- মাওলানা মইনুউদ্দিন আহমাদ
- জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল
- জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন
- আত্মস্বীকৃতিপ্রাপ্ত মুনাফেক একমাত্র বিএনপি: মোবারক হোসাইন

আজ যারা নব্য সন্ত্রাস, চাঁদাবাজিতে বিগত স্বৈরাচারীদের ও ছাড়িয়ে যাচ্ছে তারাও এক সময় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেনা
Share:
পঠিত নিউজ:
৪৪১
সংবর্ধনা ও প্রাপ্তি সবকিছুই আমাদের আল্লাহর জন্য। এস. এস. সি ভালো রেজাল্ট এসেছে। এখন দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল। ঝিমিয়ে পরলে হবেনা।
মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র জনতার ভূমিকা অপরিহার্য। আজ ১০ আগষ্ট রবিবার সকালে রূপগঞ্জ তারাবো অডোটিরিয়ামে এস এস সি /দাখিল ও সমমনা পরিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি আরো বলেন, আমাদের দেশে মাস্টার্স, ডিগ্রী পাশ করে চাকুরীর জন্য হন্য হয়ে দৌড়াতে হয়। আমাদের এই ট্রেডিশন থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি "কর্মমুখী" শিক্ষা ও নৈতিক শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। আমি স্মরণ করছি চব্বিশের গনঅভ্যুত্থানে যেসকল ছাত্র-ছাত্রী শহীদ হয়েছেন। তাঁদের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুকরিয়া আদায়ের মাধ্যমে তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনা তার দলীয় বাহিনী দিয়ে ২০৪১ সালের এর স্বপ্ন দেখেছিল। কিন্তু এতো আয়োজনের পরেও তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আজ যারা নব্য সন্ত্রাস, চাঁদাবাজিতে স্বৈরাচারীদের ছাড়িয়ে যাচ্ছে তারাও এক সময় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেনা। তাই আমি বলবো সন্ত্রাস, চাঁদাবাজ এরা যে কোন দলেরই হউক তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন।
এই দেশ সবার আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব,ইনশাআল্লাহ। দেশ গড়ার কাজে সব চেয়ে ভূমিকা পালন করতে হবে তোমাদের মত তরণ মেধাবীদেরকে